Homeজাতীয়পাবনায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন...

পাবনায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের ভার্চুয়াল মিটিং

এস এম আলম, ৩ ফেব্রুয়ারি : স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন করোনা সংক্রমন ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সারা দেশের মত পাবনাতেও এবার স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার আহ্বান জানিয়েছেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান থেকে ২ জন থেকে সর্বোচ্চ ৫ জন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পন করতে পারবেন। কোন শোভাযাত্রা হবেনা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব ক্যাম্পাসে শুধুমাত্র টিকা গ্রহনকারী শিক্ষকদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হবে। প্রতিটি মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল কর্মসুচী পালিত হবে ভার্চুয়ালী বা অনলাইনে।এ প্রস্তুতি সভায় বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments