Homeখেলাধুলাবিশ্বজয়ী যুবাদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআইর

বিশ্বজয়ী যুবাদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআইর

টুর্নামেন্টে দুটি দলেই বেশ দাপটের সঙ্গে খেলে যাচ্ছিল। দাপটের সঙ্গেই উঠে এলো ফাইনালে। কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতায় মুন্সিয়ানা দেখিয়েছে ভারতই। ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জিতে নিলো যশ ধুলের দল।শনিবার রাতে অ্যান্টিগায় যুব বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছা বন্যায় ভাসছেন ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলটি। তবে শুধু শুভেচ্ছা বার্তা নয়, বরং যুব ক্রিকেট দলের এই কৃতিত্বকে অন্যভাবেও স্বীকৃতি জানাচ্ছে বিসিসিআই।

যশ ধুলরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরপরই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে শুভেচ্ছা জানান। সে সঙ্গে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেন দুই বোর্ড কর্মকর্তা।বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে ৪০ লক্ষ রুপি করে আর্থিক পুরস্কার দেবে বিসিসিআই। সে সঙ্গে সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ২৫ লক্ষ রুপি করে।বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি পুরস্কারের কথা ঘোষণা করে টুইট করেন। তিনি লেখেন, ‘এমন চমত্কারভাবে বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দল, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন। আমাদের তরফে ৪০ লক্ষ রুপির আর্থিক পুরস্কার একটা ছোট্ট স্বীকৃতি। তবে ওদের প্রচেষ্টা অমূল্য।’বোর্ড সচিব জয় শাহ টুইট করেন, ‘বিশ্বকাপে দৃষ্টান্তমূলক পারফর্ম্যান্সের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের প্রত্যেককে ৪০ লক্ষ রুপি এবং সাপোর্ট স্টাফদের ২৫ লক্ষ রুপি করে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আনন্দিত। তোমরা দেশকে গর্বিত করেছ।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments