এস এম আলম, ২৪ ফেব্রুয়ারি : বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তারের সভাপতিত্বে এ সেমিনারে আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জি. হাফিজুর রহমান, ইমাম গাজজালী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুন্নাহার শারমিন সহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকগণ, ছাত্রছাত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। মুল প্রবন্ধ পাঠ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগি অধ্যাপক প্রীতম কুমার দাস।পরে বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।







