এস এম আলম, ২৬ ফেব্রুয়ারি : সারা দেশের ন্যায় পাবনায় কোভিড-১৯ গনটিকা দান শুরু হয়েছে। সকালে নিজ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। গনটিকা কার্যক্রমের আওতায় পাবনায় ২৫২ টি টিকাদান কেন্দ্রে ৭৫ হাজার ৬শ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হবে। ১২ বছরের উর্ধ্বে সকলেই নিবন্ধন ছাড়াই শুধুমাত্র ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধন সনদ দিয়ে এ টিকা নিতে পারবেন।










