Homeজেলা সংবাদপাবনায় ২৩২ জন হাফেজে কুরআনকে পাগড়ি প্রদান

পাবনায় ২৩২ জন হাফেজে কুরআনকে পাগড়ি প্রদান

এস এম আলম, ৮ মার্চ : পাবনা শহরের মেরিল মোড়স্থ নূর জাহান কনভেনশন সেন্টারে সদর উপজেলার সকল কওমি মাদরাসায় অধ্যয়নরত ২৩২ জন হাফেজ ছাত্রদেরকে সম্মাননা, পাগড়ি ও অভিভাবকদের টুপি প্রদান করা হয়। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটির আয়োজন করে সদর উপজেলার সকল কওমি মাদরাসা ভিত্তিক একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন ”কওমি মাদরাসা পরিষদ পাবনা”। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া কারবালা মাদরাসার অধ্যক্ষ আল্লামা কাজি ফজলুল করিম। আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা মোস্তফা জামাল,সংগঠনের সভাপতি মুফতি ইমরান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments