রাজধানীসহ সারাদেশে এ পর্যন্ত চার হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ২৭৪ জন (৭৮ দশমিক ৪৪ শতাংশ) এবং নারী ৯০০ জন (২১ দশমিক ৫৬ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে আরও ৪৭ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন লাখ ৬ হাজার ৭৯৪ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬ জনে।
