Homeজেলা সংবাদপাবনা- ৪ উপনির্বাচনে প্রধান তিন দলের মনোনীত তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

পাবনা- ৪ উপনির্বাচনে প্রধান তিন দলের মনোনীত তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

এস এম আলম, পাবনা, ২ আগষ্ট: ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ উপনির্বাচনে প্রধান তিন দলের মনোনীত তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুরে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নির্বাচনী কার্যালয়ে গিয়ে পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান নুরুজ্জামান বিশ্বাস। সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এছাড়া জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেন মো: রেজাউল করিম। আগামীকাল মনোনয়ন পত্র বাছাই এবং ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সাবেক সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শূন্য এ আসনে আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments