Homeজেলা সংবাদজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে পাবনায় ৩টি সড়কের...

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে পাবনায় ৩টি সড়কের নামকরন


এস এম আলম, ৩ সেপ্টেম্বর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে পাবনায় আরো তিন মুক্তিযোদ্ধার নামে ৩টি সড়কের নামকরন করেছে পাবনা পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার চাঁদমারী মোড়ে ডিসি রোডের নাম মুক্তিযুদ্ধকালীন পাবনার জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা ”নুরুল কাদের সড়ক” নামে নামকরণ করা হয়। নাম ফলক উন্মোচনের মাধ্যমে এ সড়কের উদ্বোধন করেন তাঁর স্ত্রী রোকেয়া কাদের। বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদের’র স্ত্রী রোকেয়া কাদের বলেন ’’ আজ পাবনার ঐতিহ্যবাহী ডিসি সড়ক ’বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদের সড়ক’ নামকরনে মুক্তিযোদ্ধা হিসেবে তার এই স্বীকৃতির জন্য আমি চির কৃতজ্ঞ’’।

এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক ও অ্যাটকো সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মো: মোশারফ হোসেন, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা ইসমত, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও জেলা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, পৌর আওয়ামীলীগের সভাপতি তসলিম হাসান সুমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ,বিশিষ্ট শিক্ষাবিদ মনোয়ার হোসেন জায়েদী সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। এর আগে লাইব্রেরী বাজার মোড়ে আমিনুল ইসলাম বাদশা সড়কের উদ্বোধন করা হয়। শেষে পুরাতন বাসষ্ট্যান্ড-এ বীর মুক্তিযোদ্ধা শিরীন বানু মিতিল সড়কের উদ্বোধন করেন তাঁর ভাই বীরমুক্তিযোদ্ধা জাহিদ হাসান জিন্দান। পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু জানান, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবাদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের নামে পৌর এলাকার সকল সড়কের নামকরন করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments