এস এম আলম, ২৩ মার্চঃ জাতিসংঘের সাধারণ অধিবেশনে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ । স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে দেশের এ অর্জনে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাদিরা ইয়াসমিন জলি এমপি। আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম , জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল ,জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, উপপরিচালক খামারবাড়ি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানা। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা, আলোচনা সভা, গানের চিত্রায়ন সহ বিভিন্নভাবে দিবসটি উদযাপন করা হয়।



