Homeজাতীয়পাবনায় সুজানগর পৌরসভার টিকাদানকারী আমিন হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে সংবাদ...

পাবনায় সুজানগর পৌরসভার টিকাদানকারী আমিন হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন


এস এম আলম, ২৫ মার্চ, পাবনা: পাবনা সুজানগর পৌরসভার টিকাদানকারী আল-আমিন হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনকে নিয়ে গত (২১ মার্চ) উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব এক সংবাদ সম্মেলন দেওয়া অশালিন, মিথ্যাচার ও মানহানীকর বক্তব্যের প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন সুজানগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বক্তব্যে বলেন, আল-আমিন হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান কে নিয়ে গত (২১ মার্চ) উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব এক সংবাদ সম্মেলন দেওয়া অশালিন, মিথ্যাচার করেছে এবং বিভিন্ন ভাবে ভিন্নখাতে প্রবাহিত করায় এর তীব্রনিন্দা করে ও হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুজানগর পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক , পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুস সাত্তার , উপজেলা যুবলীগ সভাপতি রাজু আহমেদ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments