এস এম আলম, ৭ এপ্রিল : ’সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’- এ শ্লোগানে পাবনায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সকালে এ উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. সৌমিত্র বসাক ও জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই শেখ। এর আগে এ দপ্তর থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে।

