Homeজেলা সংবাদপবিত্র রমজান উপলক্ষে পাবনায় শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম

পবিত্র রমজান উপলক্ষে পাবনায় শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম

এস এম আলম, ৭ এপ্রিল : পবিত্র রমজান উপলক্ষে পাবনায় ২য় দফায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম। সকালে জি.সি.আই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শরীফ প্রধান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, সহকারী কমিশনার ভূমি কাওসার হাবিব, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম। এ কার্যক্রমের আওতায় জেলার ৯টি উপজেলার নি¤œ আয়ের দেড় লক্ষ কার্ডধারী ক্রেতার প্রত্যেকে স্বল্প মুল্যে ক্রয় করতে পারবেন : ২ কেজি মশুরের ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ছোলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments