Homeখেলাধুলালজ্জার হার রোনালদোর ম্যানইউর

লজ্জার হার রোনালদোর ম্যানইউর

জয়ের দেখা পেতেই যেন ভুলে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। এবার এভারটনের মাঠে গিয়ে তারা হেরে এসেছে ১-০ গোলের ব্যবধানে। সে সঙ্গে প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার সব সম্ভাবনাও প্রায় শেষ হয়ে এসেছে তাদের।এই পরাজয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট দাঁড়ালো ৫১। তারা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ম্যানসিটি। সমান সংখ্যক ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।

গোডিসন পার্কে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ মিনিটে অ্যান্থোনি গর্ডনের দেয়া একমাত্র গোলেই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোদের। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জয়বঞ্চিত ম্যানইউ।

অন্যদিকে এভার্টনের জন্যও এই ম্যাচে জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ, রেলিগেশন এড়াতে হলে তাদের জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। ম্যানইউকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে ১৭তম স্থানে উঠে এলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল এভার্টনের। ৩০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট কেবল ২৮।

গোডিসন পার্কে বল দখলের লড়াই- সব কিছুতেই এগিল ছিল ম্যানইউ। কিন্তু রোনালদোরা ব্যর্থ হলো শুধুমাত্র প্রতিপক্ষের জালে বল জড়াতে। ম্যানইউর দখল বল ছিল ৬৮ শতাংশ। গোল লক্ষ্য করে শট নিয়েছে ১২টি, ৪টি ছিল লক্ষ্যে। কিন্তু সেভাবে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। অন্যদিকে ৭ শটের তিনটি লক্ষ্যে রাখতে পারা এভারটন মাঠ ছেড়েছে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে।২৭ মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া গর্ডনের শট হ্যারি ম্যাগুইরের মাথার ওপর দিয়ে ভেসে ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে ফাঁকি দিয়ে চলে যায় জালে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments