এস এম আলম, ১০ এপ্রিল : মুজিবজন্ম শত বর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানায় পুলিশের উদ্যোগে গৃহহীনদের গৃহ হস্তান্তরের অংশ হিসেবে পাবনার ১১টি থানায় ১১টি অসহায় প্রতিবন্ধী পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। সকালে রাজারবাগ পুলিশ লাইনস থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনা পুলিশ লাইনস অডিটরিয়াম থেকে এ অনুষ্ঠানে অংশ নেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সহ স্থানীয় বিশিষ্ট জনেরা ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

