এস এম আলম, ২২ এপ্রিল : স্কয়ার গ্রুপের উদ্যোগে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের মাতৃছায়া ক্যান্টিনে অনুষ্ঠিত এ মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, স্কয়ার গ্রপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, পরিচালক তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী।মাহফিলে অংশ নেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু,স্বরাস্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সংরক্ষিত নারী সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।পরে দেশ জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ।





