এস এম আলম, ২৫ এপ্রিল : প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাবনা সদর উপজেলায় দুই শতক জমি সহ ঘর পাচ্ছেন ৪৭টি ভুমিহীন পরিবার। সকালে সদর উপজেলা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। রঙ্গীন টিনের আধাপাকা এই ঘরগুলো আগামীকাল জমির দলিলসহ ভার্চুয়ালী হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান জেলায় মোট ঘর হস্তান্তর করা হবে ৩শ৭৩টি।



