এস এম আলম , ১০ মে
পাবনার ঈশ্বরদীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার করা হলো ১৮ হাজার লিটার ভোজ্য তেল, একইসাথে মজুতকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈশ্বরদীর কর্মকার পাড়া এলাকায় শ্যামল পাল নামে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান জানান, অভিযানকালে ১০ হাজার লিটার খোলা সয়াবিন তেল, ১২’ শ লিটার বোতলজাত তেল ও ৭ হাজার লিটার সরিষার তেল উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পাবনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জহিরুল ইসলাম।

