এস এম আলম, ১১ মে : পাবনার কশিনাথপুরে প্রায় ২ কোটি টাকা মুল্যের সোয়া ছয় বিঘা জমি অবৈধভাবে দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী।আজ দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জমির মালিক নুরু মোহাম্মদ জানান, ২০১৪ সালে তিনি কাশিনাথপুর মৌজায় ১৬৭২, ১৬৭৩ ও ১৬৭৪ দাগে এই জমি কেনেন। এক বছর তার দখলে থাকা অবস্থায় আলমাছ ও নুরুনবী বাহিনী তার জমি দখল করে নেয়।এ অবস্থায় তিনি আইনের আশ্রয় নিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী মোস্তফা ও রফিকসহ গ্রামবাসীরা।
পাবনার কশিনাথপুরে ২ কোটি টাকা মুল্যের বিঘা জমি অবৈধভাবে দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন
RELATED ARTICLES
