Homeআন্তর্জাতিকসংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবু ধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ...

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবু ধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবু ধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার মারা গেছেন।

শুক্রবার প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

২০০৪ সালে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বাবা শেখ  জায়েদ বিন সুলতান আল নাহিয়ান মারা গেলে তিনি প্রেসিডেন্ট হন। 

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট ও আবু ধাবির ১৬তম শাসক ছিলেন।

তিনি শেখ জায়েদের সর্বজ্যেষ্ঠ ছেলে ছিলেন। 

প্রেসিডেন্ট হওয়ার পর শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান আবু ধাবির অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেন। 

আরব আমিরাতের বর্তমান অবস্থানের জন্য তার অবদান অনস্বীকার্য। 

তিনি দেশটির তেল ও গ্যাসের ওপর গুরুত্বারোপ করেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments