Homeজাতীয়ম্যাথিউজ-চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

ম্যাথিউজ-চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। দিনেশ চান্দিমালও ছুঁলেন তিন অংকের ম্যাজিক ফিগার। মিরপুর টেস্টে তাদের জোড়া সেঞ্চুরিতে বেশ চাপে আছে বাংলাদেশ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৪২০ রান। ম্যাথিউজ ১০৫ আর চান্দিমাল ১০০ রানে অপরাজিত আছেন। জুটি অবিচ্ছিন্ন ১৫৪ রানে। বাংলাদেশের ৩৬৫ পার করে লঙ্কানদের লিড এখন ৫৫ রানের।

ম্যাথিউজের সেঞ্চুরির পর অবশ্য একটি সুযোগ এসেছিল বাংলাদেশের। ১৪৪তম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে এলবিডব্লিউয়ের আবেদন হলে আঙুল তুলে দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা, দেখা যায় সুইপ করা ম্যাথিউজের ব্যাটে লেগেছে বল।আগের দিন ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা নষ্ট হওয়ায়, আজ ত্রিশ মিনিট আগে শুরু হয়েছে খেলা। দিনের প্রথম বলটিই পায়ের ওপর করেন এবাদত হোসেন। যেখান থেকে দুই রান নিয়ে নেন চান্দিমাল।

এমন শুরুর আর তেমনভাবে দুই অভিজ্ঞ লঙ্কানের ওপর চাপ প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের বলে বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও উইকেট তোলার মতো বোলিং করতে পারেননি তারা।পানি পানের বিরতির পর আক্রমণে আসেন খোদ অধিনায়ক মুমিনুল হক। সেই ওভারেই চতুর্থ বলে পরাস্ত হন চান্দিমাল। বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। কিন্তু চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে লাগেনি সেই বল। ফলে মেলেনি উইকেট।পরের ওভারে চান্দিমালের বিপক্ষে স্ট্যাম্পিংয়ের সুযোগ তৈরি করেছিলেন তাইজুল ইসলাম। রিপ্লে’তে এক পাশ থেকে মনে হচ্ছিল দাগের ভেতরে চান্দিমালের পায়ের কোনো অংশ নেই। তবে অন্য পাশ থেকে যায়, অল্পের জন্য পপিং ক্রিজের ভেতরেই রয়ে গেছেন চান্দিমাল। আবারও আশাহত হয় বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments