এস এম আলম, ৩১ মে : ডিজিটাল বাংলাদেশ, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প সহ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষন কর্মশালা। সকালে স্থানীয় সার্কট হাউজ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক ইনোভেশন আরিফুল হক মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। এ কর্মশালায় জেলার সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, সংখ্যালঘু ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ গুলো দ্রুত বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়।


