Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

পাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

এস এম আলম, ১ জুন : পৃষ্টি, পরিবেশ ও আরথ-সামাজিক উন্নয়নে টেকসই দুগ্ধশিল্প – প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। এ উপলক্ষে জেলা প্রানী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভা। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন মন্ডল, জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন, জেলা ডেইরী ফার্মার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হামিদ ও সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম। সভায় বক্তারা দেশের অন্যতম দুগ্ধ প্রধান অঞ্চল পাবনাতে দুগ্ধ সংরক্ষন এবং প্রক্রিয়াজাতকরন শিল্প প্রতিষ্ঠার দাবী জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments