Homeজেলা সংবাদপাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত

এস এম আলম, ১৫ জুন : উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচনের। সকাল ৯ টায় শুরু হয় ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোট কেন্দ্র খোলার আগে থেকেই ভোটাররা আসতে থাকেন কেন্দ্রে। বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হতে থাকে ভোটারের লাইন। নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পেরেছেন ভোটাররা। ভোটকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আবু সাইদ খান। স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ভোটার উপস্থিতি এবং পরিবেশের সন্তুষ্টি প্রকাশ করেন। ভোট সুষ্ঠু পরিবেশ নিশ্চিত রেব পুলিশ বিজিবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ গত বছরের ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম নিহত হওয়া। ওই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments