Homeখেলাধুলাভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া

চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নয়, সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। যেভাবে আইপিএলজয়ী গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কাঁধে তুলে দেয়া হয়েছে নেতৃত্বের ভারত। সে সেঙ্গ ঘোষণা করা হয়েছে ১৭ সদস্যের ভারতীয় দল।

আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পুরস্কার পেলেন হার্দিক। বুধবার আয়ারল্যান্ড সফরের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুরন্ত ছন্দে থাকা পেসার ভূবনেশ্বর কুমারকে করা হয়েছে হার্দিকের সহকারী।

হার্দিক, ভূবনেশ্বর ছাড়াও আয়ারল্যান্ড সফরের দলে রয়েছেন ইশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, সুর্যকুমার যাদব, বেঙ্কটেশ আয়ার, দিপক হুদা, রাহুল ত্রিপাঠি, দিনেশ কার্তিক, ইয়ুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষণোই, হারশাল প্যাটেল, আভেশ খান, উমরান মালিক এবং আর্শদিপ সিংহ। কোচ হিসেবে যাবেন ভিভিএস লক্ষ্মণ।

আয়ারল্যান্ডের পরই রয়েছে ইংল্যান্ড সফর। বিরাট কোহলি, রোহিত শর্মা, রিশাভ পান্ত, লোকেশ রাহুলদের নিয়ে কোচ রাহুল দ্রাবিড় চলে যাবেন ইংল্যান্ডে। সেখানে তারা গত বছরের বাকি থাকা পঞ্চম টেস্টের জন্য প্রস্তুতি নেবেন। সে কারণেই মূলত আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের নিয়মিত প্রথম একাদশের ব্যাটার এবং বোলারদের পাওয়া যাচ্ছে না। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে হার্দিককে নেতৃত্বের দায়িত্ব দিলেন জাতীয় নির্বাচকরা।

আইপিএলে ভাল পারফরম্যান্সের জন্য দীর্ঘদিন পর ভারতীয় দলে ডাক পেলেন সাঞ্জু স্যামসন। প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে ভাল খেলেছেন এই তরুণ অলরাউন্ডারও। মূলত আইপিএলে সফল তরুণ ক্রিকেটারদের নিয়েই আয়ারল্যান্ড সফরের দল বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকরা।

আইপিএলে গুজরাটকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। তার নেতৃত্বের প্রশংসা করেছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। তেমন তারকা খচিত দল পাননি। তাও ফ্র্যাঞ্চাইজিকে প্রথমবার খেলেতে এসেই আইপিএলেই চ্যাম্পিয়ন করেছেন।

অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি দুরন্ত নেতৃত্বও দিয়েছেন হার্দিক। দলকে এক সুতোয় বেঁধে রাখেন সাফল্যের সঙ্গে। এবারের আইপিএল বদোদরার অলরাউন্ডারকে আবিষ্কার করেছে। সে সাফল্যেরই সুবাদেই তাকে আয়ারল্যান্ড সফরের নেতৃত্ব দিয়েছেন জাতীয় নির্বাচকরা।আয়ারল্যান্ড সফরে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দু’টি হবে আগামী ২৬ এবং ২৮ জুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments