Homeজেলা সংবাদপাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন...

পাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এস এম আলম, ২৬ আগস্ট : পাবনার ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকালে লাইব্রেরীর স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে লাইব্রেরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের মহাসচিব আব্দুল মতীন খান। এসময় উপস্থিত ছিলেন, লাইব্রেরীর সহ-সভাপতি দবির উদ্দিন আহমেদ সহ সকল সদস্য। সভার শুরুতেই প্রতিষ্ঠানের প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব পাঠ ও তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি দবির উদ্দিন আহমেদ ও রবিউল ইসলাম রবি,কার্য নির্বাহী সদস্যরা হচ্ছেন, আব্দুল মতীন খান, প্রফেসর শিবজিত নাগ, আবুল মাসুদ লাল, কাজী রফিকুল আলম, রবিউল ইসলাম চৌবে ডাবলু, এ্যাডভোকেট আব্দুল হান্নান, ডা. মনোয়ারুল আজিজ, ড. মো: হাবিবুল্লাহ, নুরুন্নাহার সরকার ও আলী মর্তুজা বিশ্বাস সনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments