এস এম আলম, ২৬ আগস্ট : শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি আদর্শকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির পথ রুদ্ধ করে দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই উন্নয়নের রূপকল্প সোনার বাংলা বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছেন। সকালে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মশিউর রহমান, বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নুরজাহান বেগম ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোস্তফা কামাল খান।

