Homeজাতীয়২৫ হাজার টন পেঁয়াজ ছাড়ের অনুমতি ভারতের

২৫ হাজার টন পেঁয়াজ ছাড়ের অনুমতি ভারতের

নিষেধাজ্ঞার আগে রফতানির অনুমতিপ্রাপ্ত ২৫ হাজার টন পেঁয়াজ ছাড়ের অনুমতি দিয়েছে ভারত। দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও ঢাকার ভারতীয় কমিশনের সূত্রকে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

সূত্র বলেছে, ভারত প্রায় ২৫ হাজার টন পেঁয়াজ (ইতোমধ্যে ট্রানজিট বা রফতানির জন্য প্রস্তুতকৃত) বাংলাদেশে রফতানির অনুমতি দিয়েছে। সূত্রটির মতে, বাংলাদেশের সঙ্গে ‘বিশেষ সম্পর্কের খাতিরে’ রফতানির এ অনুমতি দিয়েছে ভারত।কূটনৈতিক সূত্রটি আরও বলেছে, আজ শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরুর দিকে প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। এতে ভারতের বিভিন্ন সড়কে প্রায় ২৫০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢোকা বন্ধ হয়ে যায়।

এদিকে ভারতের পেঁয়াজ ছাড়ের অনুমতির বিষয়টি ইতোমধ্যে ভারতে বাংলাদেশের হাইকমিশার মুহাম্মদ ইমরান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে জানিয়েছেন বলে একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে জি নিউজ।

 দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নেয়ার কথা উল্লেখ করেই বুধবার ভারতীয় হাইকমিশনের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠি পাওয়ার দুইদিন পরেই পেঁয়াজ ছাড়ের অনুমতি দিল মোদি সরকার। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments