এস এম আলম,৩১ আগস্ট : বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় হরিজন জনগোষ্ঠির জীবন-জীবিকা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং স্থায়ী আবাসন সহ আউট সোর্সিং বাতিলের দাবীতে পাবনায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে পাবনা জেলা হরিজন ঐক্য পরিষদ। গতকাল দুপুরে এ পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এ কর্মসুচী পালন করা হয়। পাবনা প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সভায় বক্তব্য দেন হরিজন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি সুমন দাস, সাধারন সম্পাদক কবিরাজ হরি। পরে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন হরিজন নেতৃবৃন্দ।
পাবনায় হরিজন জনগোষ্ঠির বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান
RELATED ARTICLES
