এস এম আলম, ৩১ আগষ্ট: পাবনায় পুলিশ নারী কল্যাণ সমিতির নবাগত সভানেত্রী বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । পাবনা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় ও কেক কেটে নবাগত পুনাক সভানেত্রী মিসেস ঝুমা আকবর কে বরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ সভানেত্রী সুমি আলম, উম্মে রুমান সুমি, হিমোতি রায় চৌধুরী, মারুফা খানম, নাহিদা পারভীন সহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর সদস্যবৃন্দ।



