এস এম আলম, ১ সেপ্টেম্বর : খাদ্যবান্ধব ওএমএস কর্মসূচীর আওতায় পাবনায় প্রায় ৯৯ হাজার অসচ্ছল পরিবার ১৫ টাকা কেজি দরে কিনতে পরবেন ৩০ কেজি করে চাল। সকালে পাবনার সাধুপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন । এ সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব মো: কামরুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, খাদ্য পরিদর্শক আলী মিয়া, পৌরসভার মেয়র শরীফ প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এ কর্মসুচীর আওতায় জেলার ৯টি উপজেলার ১৭২ টি বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানায় জেলা খাদ্য বিভাগ।
খাদ্যবান্ধব ওএমএস কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি দরে চাল ক্রয় কার্যক্রম
RELATED ARTICLES
