পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের নির্বাচন । দ্বি-বার্ষিক নির্বাচনে পাবনা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক পদে সৈকত আফরোজ আসাদ নির্বাচিত হন ।



