এস এম আলম পাবনা, ১৯ সেপ্টেম্বর :
পাবনা সাঁথিয়া পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ইছামতি নদীতে মাসব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি।

অনুষ্ঠানে পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল ইসলাম হিরু সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিযোগিতার প্রথম দিনেই নৌকা বাইচ দেখতে নদীর দু’পাশে হাজার হাজার দর্শক উৎফুল্ল জমাট হয়। মাসব্যাপী এ প্রতিযোগিতায় পাবনা ও তার আশেপাশের কয়েকটি জেলা থেকে প্রায় ২২টি প্রতিযোগী দল অংশ নিয়েছে।
