এস এম আলম, পাবনা, ২০ সেপ্টেম্বর :
পাবনা সাঁথিয়া উপজেলার কোনাবাড়ীয়াতে ১০এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ৬ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এ উপকেন্দ্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-আসনের সংসদ সদস্য এ্যাডঃ শামসুল হক টুকু। উদ্বোধন শেষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বক্তব্য কালে তিনি বলেন, ”প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সারাদেশে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ এর আলো জ্বলে। কৃষক ঠিক সময়ে কৃষি জমিতে সেচ কাজ সম্পূর্ণ করতে পারছে, শিল্প কলকারখানায় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে।” সভায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার এমদাদুল হক’ র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল উদ্দিন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান সহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।
পাবনা সাঁথিয়ায় ৬ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ্যাডঃ শামসুল হক টুকু
RELATED ARTICLES
