Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ওয়ার্ল্ড...

পাবনায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ওয়ার্ল্ড ফাস্ট এইড ডে পালিত

এস এম আলম, ১০ সেপ্টেম্বর : পাবনায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে ওয়ার্ল্ড ফাস্ট এইড ডে। স্কয়ার পাবনা প্লান্টের অডিটরিয়ামে এ উপলক্ষে সকালে স্কয়ার পরিবারের সহকর্মীদের নিয়ে প্রশিক্ষন, কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে লাইফ লং র্ফাস্ট এইড বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক হারুন উর রশিদ, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, প্লান্ট চিকিৎসক ডা. সেঁজুতি তাসনিম, প্লান্ট চিকিৎসক ডা. এ কে এম আমানুল্লাহ আরাফাত, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সরকার শিবলী শরীফ,স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আরাফাত বাবর সহ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সদস্যবৃন্দ। পরে এ দুই প্লান্টের দুই শিফটের ১২ জন কুইজ বিজয়ীকে পুরস্কার দেয়া হয়। স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিই এ আয়োজনের উদ্দেশ্য বলের জানান আয়োজকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments