Homeসর্বশেষ সংবাদবেড়ে চলেছে কেয়া কসমেটিকসের শেয়ার দাম

বেড়ে চলেছে কেয়া কসমেটিকসের শেয়ার দাম

এক মাস ধরেই টানা বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ গ্রুপের কোম্পানি কেয়া কসমেটিকসের শেয়ার দাম। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

এ জন্য মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, কেয়া কসমেটিকসের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।

ডিএসই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ২১ সেপ্টেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৫ আগস্ট কেয়া কসমেটিকসের প্রতিটি শেয়ার দাম ছিল চার টাকা। যা টানা বেড়ে ২১ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় সাত টাকায়। এর প্রেক্ষিতে ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়।

শেয়ারের এমন দাম বাড়লেও ডিএসই জানিয়েছে, ২০১৭ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। এরপর বিনিয়োগকারীদের আর কোনো লভ্যাংশ দেয়নি। যে কারণে পচা ‘জেড’ গ্রুপে প্রতিষ্ঠানটির স্থান হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments