এস এম আলম, ১৮ অক্টোবর : পাবনায় পালিত হয়েছে জাতির জনকের কনিষ্ট পুত্র শেখ রাসেল দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ দুর্জয় পাবনায় শেখ রাসেলের প্রতিকৃতিতে বিভিন্ন সরকারী দপ্তর,সামাজিক ও সংস্কৃতিক প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা । সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান ।
পাবনায় জাতির জনকের কনিষ্ট পুত্র শেখ রাসেল দিবস পালিত
RELATED ARTICLES
