Homeজেলা সংবাদআওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবনায় জেলা যুবলীগের...

আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবনায় জেলা যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

এস এম আলম ৫ নভেম্বর : আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঢাকার সোহরার্দী উদ্যানে যুব সমাবেশ সফল করার লক্ষে পাবনায় জেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা। দুপুরে সরকারী এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের সঞ্চলনায় এ সমাবেশে বক্তব্য দেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা যুবলীগ নেতারা। এসময় যুবলীগ নেতৃবৃন্দ পাবনা থেকে সর্ব বৃহৎ বহর নিয়ে সমাবেশে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলার সব উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডসহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments