Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এস এম আলম, ৯ ডিসেম্বর : পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জাতীয় পতাকা ও পুলিশ সুপার আকবর আলী মুনসী দুদকের পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন। পরে শহরের দোয়েল চত্বরে মানব বন্ধন ও পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: খায়রুল হক ও এনএসআই এর উপ-পরিচালক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments