Homeজেলা সংবাদরাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার...

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

এস এম আলম, ১০ ডিসেম্বর : উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি এ প্রতিপাদ্যে ২০২০-২০২১ অর্থ বছরে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার সকালে। এ সময় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিভাগের ১৮ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। বনলতা সুইটস এন্ড বেকারী, পাবনা সেবাখাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এ পুরস্কার অর্জন করে। ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. খন্দকার মোঃ ফেরদৌস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কৃতদের এ সময় সম্মাননা প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার নুরুজ্জামান খান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভায় সভাপতিত্ব করেন কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী ইসমাইল হোসেন সিরাজী। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার এস এম সোহেল রহমান। বনলতা সুইটস এন্ড বেকারীর পক্ষ্যে জেনারেল ম্যানেজার তামিমুল ইসলাম তামিম প্রধান অতিথির হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments