এস এম আলম, ১১ ডিসেম্বর : শিক্ষকদের আবাসন সংকট ও শিক্ষার গুনগত মান বদ্ধিতে নতুন আরো ১৩ টি বিভাগ খোলার লক্ষে সম্প্রসারিত হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এজন্য শুরু হয়েছে ভুমি অধিগ্রহনের প্রক্রিয়াও। দুপুরে নিজ কার্যালয়ে পাবনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় কালে বিশ্ববিদ্যালয়ের ভিসি বীর মুক্তিযোদ্ধা ড. হাফিজা খাতুন একথা জানান। ড. হাফিজা জানান, সেশন জট নিরসনে সকল বিভাগে একযোগে পরীক্ষা সহ মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক প্রজন্ম গড়ার লক্ষে প্রতিটি বিভাগেই আয়োজন করা হচ্ছে সভা-সেমিনার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোস্তফা কামাল খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও দৈনিক দেশবার্তার এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি উল্লাস, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান সহ জেলার সিনিয়র গনমাধ্যম কর্মীরা।

