এস এম আলম, ১২ ডিসেম্বর : পাবনায় পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিভিন্ন স্কুলের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা ও প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান। পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাহফুজা সুলতানা, প্রোগ্রামার সজিব সরকার সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।


