এস এম আলম, ১৪ ডিসেম্বর : গত অর্থ বছরে পাবনা অঞ্চল থেকে সর্বাধিক ভ্যাট প্রধান করেছে স্কয়ার ট্রয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড। ভ্যাট সপ্তাহ -২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ পাবনা আঞ্চলিক দপ্তর মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন এ দপ্তরের রাজশাহী বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন সিরাজী। পাবনা অঞ্চলের উপ-কমিশনার নুর উদ্দিন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা আঞ্চলিক দপ্তরের রাজশাহী বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন সিরাজী। আরও বক্তব্য দেন, অতিরিক্ত কমিশনার মাহবুবুর রহমান, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবিএম ফজলুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ মহিদুল ইসলাম খান, বাংলাদেশ রেস্তারা মালিক সমিতি পাবনা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু। অনুষ্ঠানে জানান হয়, পাবনা অঞ্চল থেকে এবার ৪১৫ কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হায়াতুন নবী ও মরিয়ম আকতারী।



