Homeজেলা সংবাদপাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এস এম আলম, ১৪ ডিসেম্বর : পাবনায় শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পৌরসভার মেয়র শরীফ প্রধান সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। আলোচনা সভার পর পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া নানা কর্মসূচীতে দিনটি পালন করেছে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী ও পাবনা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments