Homeজেলা সংবাদমহান বিজয় দিবস উপলক্ষে পাবনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ...

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

এস এম আলম, ১৭ ডিসেম্বর : মহান বিজয় দিবস উপলক্ষে পাবনায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, পুলিশ সুপার আকবর আলী মুনসী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু , জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। এ অনুষ্ঠানে সাড়ে চারশ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং সম্মুখসারির মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments