এস এম আলম, ১৬ জানুয়ারি : দ্বিতীয় ধাপে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পাবনা জেলায় ২টি মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে পাবনা সুজানগর উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান। এছাড়া ভাঙ্গুরা উপজেলায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা সহ সুজানগর ও ভাঙ্গুরা উপজেলার সরকারি কর্মকর্তা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পাবনার সুজানগর ও ভাঙ্গুরা উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
RELATED ARTICLES
