এস এম আলম, ১৬ জানুয়ারি : বর্তমান জনসংখ্যার হার বৃদ্ধি পেলেও বৃদ্ধি পাচ্ছে না সমপরিমাণ রাস্তাঘাট। সৃষ্টি হচ্ছে যানজট। উক্ত সমস্যা নিরসনে রাস্তাঘাট পর্যাপ্ত পরিমাণে প্রশস্তকরণ ও মাঝে ডিভাইডার দেবার ব্যবস্থা করা যেতে পারে। ইজি বাইকগুলো লাল এবং হলুদ দুই রং এর করে একদিনে এক রংয়ের বাইক চলার ব্যবস্থা করা যেতে পারে। ভ্রাম্যমান হকারদের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা যেতে পারে যার ফলে মানুষ ফুটপাত দিয়ে নির্বিঘেœ চলাচল করতে পারবে। অপরিকল্পিত নগরায়ন বন্ধকরণ এবং হামিদ রোডে রাস্তার মাঝে অটো-সিএনজি স্ট্যান্ড না থাকা ও যেখানে সেখানে অটো সিএনজি না ঘোরানোর ব্যবস্থা করা যেতে পারে। তবেই পাবনা শহরে যানজট নিরসন করা সম্ভব হবে।
