Homeজেলা সংবাদ‘পাঁচে পাঁচ’ মাশরাফির সিলেটের

‘পাঁচে পাঁচ’ মাশরাফির সিলেটের

মাশরাফি বিন মর্তুজার হাতে যেন জাদু আছে। যেই দলের নেতৃত্ব দেন, সেই দলই হয়ে ওঠে অপ্রতিরোধ্য। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স যেমন।ঢাকায় টুর্নামেন্টের প্রথমপর্বে টানা চার জয় তুলে চট্টগ্রামে এসেছে মাশরাফির দল। এই পর্বেও প্রথম ম্যাচে তুলে নিলো জয়। ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেট আর ৪ বল হাতে রেখে হারিয়ে ‘পাঁচে পাঁচ’ পূরণ করলো সিলেট স্ট্রাইকার্স।

লক্ষ্য বড় ছিল না, মোটে ১২৯ রানের। মোহাম্মদ হারিস উড়ন্ত সূচনা এনে দেন দলকে। তবে আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত সুবিধা করতে পারেননি। ২০ বল খেলে করেন ১২।দারুণ খেলতে থাকা হারিস ৩২ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৪ রান করে সাজঘরের পথ ধরেন। জাকির হাসান করেন ১, ইমাদ ওয়াসিম ২০ বলে ১১। মুশফিকুর রহিম কিছুটা সময় ধরে খেললেও তার ইনিংসটি (২৫ বলে ২৭) ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

ফলে শেষদিকে এসে চাপে পড়ে সিলেট। শেষ দুই ওভারে দরকার ছিল ২০ রান। থিসারা পেরেরা আর আকবর আলি মারমুখী খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আকবর ৫ বলে এক ছক্কায় ১০ আর পেরেরা ১১ বলে ২ চার আর এক ছক্কায় ২১ রানে অপরাজি থাকেন।

নাসির ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন দুটি উইকেট। একটি করে উইকেট শিকার তাসকিন আহমেদ আর আরাফাত সানির।এর আগে অধিনায়ক নাসির হোসেন ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়তে না পারলে ঢাকা ডমিনেটর্সের রান ১০০ পার হতো কি না সন্দেহ। ৩১ বলে ৩৯ রান করে ঢাকার সম্মান খানিকটা রক্ষা করেছেন নাসির। ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে দলটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ডমিনেটর্স। ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপদে পড়ে নাসির হোসেনের দল। রুবেলের বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাকে ফেরেন সৌম্য। এবারের বিপিএলে এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ জাতীয় দলের এই ওপেনার।

আফগান ওপেনার উসমান গনি ২৮ বল খেলে করেন ২৭ রান। শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা করেন ১৭ বলে ১৭ রান। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস মাঠে নামলেন আর উঠলেন। গোল্ডেন ডাক মেরে ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হন তিনি।মোহাম্মদ মিঠুন খেলেন ২৩ বলে ১৫ রানের ইনিংস। নাসির কেবল ৩১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৩৯ রান। ১৬ বলে ২০ রান করে আউট হন আরিফুল হক। তাসকিন অপরাজিত থাকেন ৩ বলে ২ রান করে।সিলেটের হয়ে ৩ উইকেট নেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ১টি করে উইকেট নেন রুবেল হোসেন, মোহাম্মদ আমির এবং নাজমুল ইসলাম। মাশরাফি ১ ওভার বল করে ৪ রান দেন, উইকেট পাননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments