এস এম আলম, ১৮ জানুয়ারি : আধুনিক প্রযুক্তির সাহায়্যে ধর্নাঢ্য ব্যক্তি সম্পর্কে খোজ নিয়ে মুখে মাস্ক পড়ে বাড়িতে ঢুকে বিভিন্ন পেশাজীবি পরিচয়ে ডাকাতির অভিযোগে পাবনা বিজ্ঞানি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ তিন কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটক ছাত্ররা হলেন ১। লিখন হাসান, পাবিপ্রবির অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র, ২। আব্দুল্লাহিল বাকী অনিক, সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের ২য় বর্ষের ছাত্র, ৩। আবুল বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফোকাস কোচিং এ অধ্যায়নরত। এ ছাড়া অপর একটি ঘটনায় বন্দুক সহ আরো ২ জন কে আটক করেছে পুলিশ। দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ইন্সপেক্টর তদন্ত শহিদুল ইসলাম, ডিবি ইন্সপেক্টর ইমরান মাহমুদ তুহিন।



