Homeজাতীয়সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা

সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় হওয়ার কথা ছিল। সেটি পরির্বতন করে এক ঘণ্টা পিছিয়ে দুপুর ১২টায় সময় নির্ধারণ করা হয়েছে।২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।১২টায় নামাজে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

সুপ্রিম কোর্টের এ সিনিয়র আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।

মাহবুবে আলম সুপ্রিম কোর্ট বারের ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা, সংবিধানের এয়োদশ ও ষোড়শ সংশোধনীসহ ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments