Homeজাতীয়তাপমাত্রা বেড়ে আবার কমতে পারে

তাপমাত্রা বেড়ে আবার কমতে পারে

দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে আবার কমতে পারে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে। ফলে এসময় তাপমাত্রা বেড়ে আরও কমে যেতে পারে শীতের তীব্রতা। তবে আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা কমে শীত আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।তাপমাত্রা সামান্য কমছে তো আবার বাড়ছে- মাঘের শেষ কয়েকটা দিন এভাবেই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা কমেছে। তবে কোথাও কোথাও বেড়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) মাঘের ২৮ তারিখ।এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে একদিন আগে (শুক্রবার) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা কমতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments